Privacy Policy
Skillxpert Digital Business Platform
গোপনীয়তা নীতি ও সদস্য আচরণবিধি-
Skillxpert Digital Business Platform একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম। সকল সদস্যের জন্য সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিচের নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক।
গোপনীয়তা নীতি-
সদস্যদের ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ। আপনার প্রদানকৃত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয় এবং কোম্পানির অনুমতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ বা শেয়ার করা হয় না।
একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ-
একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন বা ব্যবহার করতে পারবেন না। একই ডিভাইস বা একই পরিচয়ে একাধিক অ্যাকাউন্ট শনাক্ত হলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে এবং কমিশনসহ অন্যান্য সুবিধা বাতিল করা হতে পারে।
সদস্য স্থানান্তর নিষিদ্ধ-
অন্য আপলাইন, ডাউনলাইন বা টিমের সদস্যকে প্রলোভন দেখিয়ে নিজের অধীনে পুনরায় রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রম প্রমাণিত হলে কোম্পানি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
ভেরিফিকেশন নীতিমালা-
কোনো সদস্যকে অনিয়মের মাধ্যমে দ্বিতীয়বার ভেরিফাই করা হলে দ্বিতীয় অ্যাকাউন্ট বাতিল, সংশ্লিষ্ট কমিশন স্থগিত বা বাতিল এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সদস্যদের দায়িত্ব-
সকল সদস্যকে কোম্পানির নীতিমালা মেনে চলতে হবে, আপলাইন ও টিমের প্রতি সম্মান বজায় রাখতে হবে এবং প্ল্যাটফর্মের সুনাম রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে।
আমাদের অঙ্গীকার-
সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ধন্যবাদ
Skillxpert Digital Business Platform